আলমগীর মানিক | ১০:২৩ পিএম, ২০২৫-১২-১২
আলমগীর মানিক
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ, ইনসাফ প্রতিষ্ঠার অগ্রদূত দেশপ্রেমিক ওসমান হাদি’র ওপর নৃশংস হামলার প্রতিবাদে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ছাত্র-জনতা। শুক্রবার দিবাগত রাতে শহরের বনরূপা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এশার নামাজের পর স্থানীয় মুসল্লিদের নিয়ে ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। বনরূপা জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের কাঠালতলী সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি–চট্টগ্রাম সড়কের কোর্ট বিল্ডিং এলাকা ঘুরে বনরূপা পেট্রোল পাম্পের সামনে পথসভায় মিলিত হয়।
পথসভায় সচেতন নাগরিক ও সচেতন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, কামাল উদ্দিন, আব্দুস ছালাম, রকিব হাসান, মো. ইমাম হোসেন ইমু, মো. শরিফ, শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, সাইবান ও মিজানুর রহমান প্রমুখ।
বিক্ষোভকারিরা বলেন, ওসমান হাদির ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামের ওপর আঘাত। দেশপ্রেমিক মানুষদের দমিয়ে রাখতে এ ধরনের হামলা চালানো হচ্ছে।
তারা আরও বলেন, দেশের স্বার্থরক্ষা ও জাতীয় মর্যাদা প্রশ্নে আপসহীন কণ্ঠস্বরকে স্তব্ধ করার সব ষড়যন্ত্রই ব্যর্থ হবে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited